শিরোনাম

সুনামগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, যৌতুক, জুয়া মাদক প্রতিরোধ, বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি, তরুণ প্রজন্মকে সামাজিক নানান ব্যাধি থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়ের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন শাহিন (পিপিএম), মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. আওয়াল মিসবাহ, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ।