বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

ঢাবি প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ছবি : বাসস

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

আজ বুধবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। এর আগে অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান গোপাল চন্দ্র ত্রিবেদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর কিউরেটর কান্তিদেব অধিকারী।

প্রদর্শনী উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাচ্যকলা বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।