শিরোনাম

গোপালগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাচুড়িয়া গিয়ে শেষ হয়।
র্যালিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবরের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ নেন।
এরআগে স্থানীয় পৌর পার্কে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কাজী খায়েরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌরপার্কের সমাবেত হন।
এদিকে, দুপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সেলিমুজ্জামানের নেতৃত্বে কাশিয়ানীতে একটি র্যালি বের করা হয়। শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়ে কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখেন।