শিরোনাম

খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, আপনার সুদীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, সততা এবং দক্ষতা এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেশের গণমাধ্যম খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার সার্বিক সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি।
বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।