শিরোনাম

নেত্রকোণা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার মদন উপজেলায় আজ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ও মদন উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, একটি গাছ শুধু চারপাশের পরিবেশকেই সবুজ করে না বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের এই চারাগুলোই আগামী দিনে শিক্ষার্থীদের মতো বড় হয়ে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখবে।
এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।