শিরোনাম

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে।
অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে। এ সময় একজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
রোববার দিবাগত রাতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সীমান্তবর্তী মৌলভীবাজার এলাকায় অভিযান চালায়।
এদিকে গতকাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় একটি মাছের ঝুড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও গতকাল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীতে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করে।
জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।