বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৯:৫০

মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে বেইজিং।

চীনা দূতাবাস আজ বিকেলে এক বিবৃতিতে বলেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।

বিবৃতিতে বলা হয়, চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

চীন নতুন যুগে যৌথভাবে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার আগ্রহও প্রকাশ করেছে।

বেইজিং বলেছে, এ ধরনের সহযোগিতা দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে।