শিরোনাম

নাটোর, ১৮ আগস্ট ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চারব্যক্তিকে মোট চারহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সিংড়া পৌরসভার চলনবিল গেট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযানকালে হেলমেট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চারজনকে সড়ক পরিবহন আইন অনুসারে মোট চারহাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।