শিরোনাম

রাঙ্গামাটি, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলায় আজ রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ১১ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ।
এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা নিতে সকাল থেকে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ ক্যাম্পে উপস্থিত হন।
লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ বলেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।