শিরোনাম

সাতক্ষীরা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে আজ রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিািট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপত্বি করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা, সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন সহ অতিথিবৃন্দ।