বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৯:৩৩

বরগুনায় ২৬৪ জন শিক্ষক কর্মচারী পেলেন অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ 

ছবি : বাসস

বরগুনা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের এর অর্থ প্রদান করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। একযোগে দেশের ৬৪ টি জেলার শিক্ষকগণ এ ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত-ই- খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।