বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৮:৫৫
আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৯:২২

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত

ছবি : বাসস

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বাদ জোহর এ দোয়া ও মোনাজাত করা হয়।  

মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মহান আল্লাহ তায়ালা যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করা হয়। একইসঙ্গে তার পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়। 

এ ছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।