শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) জার্নাল অব ল-এর ৭ম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন। জার্নালটির ৭ম ভলিউমের সংখ্যায় আইন ও সংশ্লিষ্ট বিষয়ে মোট ৭টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালটির প্রধান সম্পাদক ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন এবং আইন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় জার্নালের সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্য এবং আইন অনুষদভুক্ত বিভাগগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।