বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৯:১০
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৯:১১

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের ইসি এরিয়ায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ সংরক্ষণ আইনে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে ৮ টি মামলা দিয়ে ৭ হাজার পাঁচশ পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো.সাইফুল ইসলাম।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন, তাহিরপুর থানা পুলিশের সদস্যরা। 

এসময় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।