শিরোনাম

নাটোর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : নজরুলবর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং কাজী নজরুল ইসলামের ১২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আজ বৃহস্পতিবার বিকেলে নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি শিবেন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি এ্যাড. খগেন্দ্র নাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি মো. আলতাফ হোসেন এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ একক এবং দলীয়ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন।