শিরোনাম

নেত্রকোণা, ১২ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত সর্বমোট ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নেত্রকোণা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর মো. আল ইমরান, বিআরটিএ নেত্রকোণা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) জি এম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক মো. রুহুল আমিন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।