শিরোনাম

সুনামগঞ্জ, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)’র বিশেষ অভিযানে ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ ২ নারী চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার সদর এলাকার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।
অভিযানে তাদের কাছ থেকে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক পরিচালক এ কে এম জাকারিয়া কাদির (বিজিওএম, পিএসসি) জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনাসুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মালামাল ও আসামিদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারিসহ সার্বিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।