শিরোনাম

নীলফামারী, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় বাসচাপায় আব্দুল লতিফ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের বসুনিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল লতিফ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কানছেরের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, আব্দুল লতিফ মাথায় ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ‘বাহন’ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে।