বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৮:৪৩

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা 

ছবি : বাসস

শেরপুর, ৯ আগস্ট ২০২৬ (বাসস): জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, জেলার পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ, জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
এছাড়া মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরও জোরদার করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।