বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৭:৪৯

সারাদেশে শিবিরের সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): সারাদেশে বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাস ও বিভিন্নস্থানে শিবিরের সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। 

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের উত্তর তেমুহানী থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপর্ণূ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমহুানী গিয়ে শেষ হয়। 

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভি, যুগ্ম-আহ্বায়ক নাসিরুজ্জামান রাহাত, কলেজ ছাত্রদলের সভাপতি ইছমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন রুবেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, দেশকে অস্থীতিশীল করতে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা জড়িত। 

তারা দেশের বিভিন্ন জায়গায় ও ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করার দাবি জানান তারা।