বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১৮:৪৩

নওগাঁয় গাছের চারা ও  স্প্রে মেশিন বিতরণ

ছবি : বাসস

নওগাঁ, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ কৃষক ও পেশাদার স্প্রেম্যানদের মধ্যে বিনামূল্যে চারাগাছ ও ‘রিচার্জেবল স্প্রে মেশিন’ বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দুইশ’জন কৃষকের প্রত্যেককে একটি করে মেহগনি ও আমগাছের চারা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন প্রান্তিক ও পেশাদার স্প্রেম্যানকে জনপ্রতি একটি ব্যাটারি-চালিত আধুনিক রিচার্জেবল স্প্রে মেশিন প্রদান করা হয়। একই সাথে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্প্রেম্যানদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে একজোড়া করে হ্যান্ড গ্লাভস, প্রটেক্টিভ গগলস, মাস্ক, পোলো শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।