শিরোনাম

সাতক্ষীরা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ সড়কের দুইপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিএনপি নেতা আব্দুস সালাম মধু প্রমুখ উপস্থিত ছিলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় সবুজ সাতক্ষীরা গড়তে সদর উপজেলার কদমতলা মোড় থেকে বৈকারী অভিমুখী সড়কের দুই ধারে প্রায় পাঁচহাজার গাছে চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।