শিরোনাম

নেত্রকোণা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার পূর্বধলা উপজেলায় আজ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৩০ জন দুস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে মোট তিনলাখ টাকার বিশেষ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব অনুদান বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে উপজেলার ৩০ জন দুস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট তিনলাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।