বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৯:১৭

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 

ছবি : বাসস

সাতক্ষীরা, ২ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ শুরু হয়েছে।  

আজ রোববার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর-এর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেলা উদ্বোধনের আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।