শিরোনাম

যশোর, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ মাদকদ্রব্য সহ হাতেনাতে আটক দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে শহরতলীর শেখহাটি এলাকায় উপশহর পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানকালে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজধরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আল মাহমুদ (২২) এবং যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ রাজা বিশ্বাস (২৬)।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলোক কুমার দে জানান, যশোর শহরের শেখহাটি এলাকায় অভিযানকালে আল মাহমুদ ও মোহাম্মদ রাজা বিশ্বাস নামের দুই ব্যক্তিকে মাদক সহ আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ও শামিউল আলমের পৃথক ভ্রাম্যমাণ আদালত আল মাহমুদকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মদ রাজা বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণা শেষে দন্ডিত দু’ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।