বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৯:২১

যশোরে ইয়াবাসহ আটক ২

ছবি : বাসস

যশোর, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের সিএইচআর প্রাইভেটকার জব্দ করা হয়।

যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ডিবি পুলিশের একটি দল যশোর সদর উপজেলার পালবাড়ী মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঝিনাইদহের দিক থেকে আসা একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয। এসময় কারের চালক মো. মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকা থেকে মো. এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, চৌগাছার আফরা গ্রামের শফিকুল ইসলামের পুত্র মো. মনিরুজ্জামান (৩৫) এবং কোতোয়ালি থানার দেয়াপাড়া কাজীপাড়ার মৃত মীর ইসলাম আলীর পুত্র মো. এরশাদ আলী (৪০)।

উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়িসহ আসামিদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।