শিরোনাম

নড়াইল, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালাম সংস্কৃতিকর্মী ও সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল।
জানা যায়, চলতি অর্থবছরে জেলার মোট ১১০ জন অসচ্ছল ও গুণী সংস্কৃতিকর্মী প্রত্যেককে ১৬ হাজার ৫০০ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
এছাড়া জেলার ৪৩টি নিবন্ধিত ও সক্রিয় সাংস্কৃতিক সংগঠনকে ৩৬ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা কালচারাল কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রাকিবিল বারি, অধ্যক্ষ রওশন আলী।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা এবং অনুদান পাওয়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।