শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার রাতে তিনি আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া তিনি সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়াল ধসে পড়লে দুজন নিহত এবং এ ঘটনায় আরও ছয়জন আহত হন। আহতদের ৫ জন পঙ্গু হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন।