বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৮:৪৫
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৮:৪৮

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

ছবি : বাসস

খুলনা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : আফ্রিকা মহাদেশের সেনেগাল অঞ্চলের আদিবাসী বিরল ও ওষুধিগুণসম্পন্ন বৃক্ষ ‘কাইজেলিয়া’র (করমবষরধ ধভৎরপধহধ) একটি চারা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (খুবি) রোপণ করা হয়েছে। 

এশিয়ায় গাছটি অত্যন্ত বিরল। বাংলাদেশের রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে সংরক্ষিত শতবর্ষী দুটি ‘কাইজেলিয়া’ গাছ থেকে সংগ্রহ করা চারা আজ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এ চারাটি খুবিতে হস্তান্তর করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে চারাটি রোপণ করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।