বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৭:৩০

ঢাবি উপাচার্যকে ‘জুলাই গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা’ শীর্ষক বই উপহার

ছবি : বাসস

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে ‘জুলাই গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা’ শীর্ষক বই উপহার দিয়েছেন ঢাবি শিক্ষার্থী তাহমিদ সাকিব। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। 

আজ (মঙ্গলবার) সকালে উপাচার্যের কার্যালয়ে তিনি এই বই উপহার দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ঢাবি উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করায় লেখককে ধন্যবাদ জানান। 

তাহমিদ সাকিব দীর্ঘ ছয় মাস ধরে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারীদের সাক্ষাৎকার নিয়ে এই কাজটি সম্পন্ন করেন। 

পরে বইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়।