বাসস
  ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:৪০

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন।

যুক্তরাজ্য সফর শেষে আগামী ৪ আগস্ট তিনি দেশে ফিরবেন।