শিরোনাম

রাজশাহী, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মুর্তজা।
এ উপলক্ষ্যে সকালে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপ-উপাচার্যবৃন্দ, বিভাগের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্টরা অংশ নেন।
আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিভাগে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিভাগের সভাপতি অধ্যাপক মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামানসহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।