বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২০:৩৫

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ 

ছবি : বাসস

বান্দরবান, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (বান্দরবান ৩০০ আসন) সাচিং প্রু জেরী।

এ সময় ক্রাইক্ষ্যং পাড়া, তংপ্রু পাড়া, নোয়া পাড়া, হ্লাপাইমুখ পাড়া এবং চড়ুই পাড়ার মোট ১৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকটিকে নগদ আটহাজার টাকা এবং প্রয়োজনীয় হাইজিন সামগ্রী প্রদান করা হয়।

এ সময় সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেং প্রু মার্মা, মো. রুহুল আমিন, মংথোয়াইচিং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।