শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসসের স্টাফ রিপোর্টার মোতাহার হোসেন।
তিন বছর মেয়াদি এই কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাঈমাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক এবং রমনা থানা শিক্ষা অফিসারের সুপারিশের প্রেক্ষিতে সুনির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে এই ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ১২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সন্ধ্যা রানী ঘোষ। কমিটিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে ফাতেমা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে বিলকিস খাতুন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে নুরুন্নাহার বেগম সদস্য হয়েছেন।
এছাড়া পুরুষ অভিভাবক প্রতিনিধি হিসেবে বশির আহমেদ ও মো. মফিজুর রহমান এবং নারী অভিভাবক প্রতিনিধি হিসেবে শিউলী বেগম ও আমেনা আক্তার সদস্য হয়েছেন।