বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৭:১০

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

যশোরে শনিবার বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। ছবি: বাসস

যশোর, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। 

আজ শনিবার বেলুন ও ফেস্টুন উড়িয়ে যশোর টাউন হল মাঠে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলার পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অনিতা মন্ডল, কৃষি অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।  

পরে, আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্যোক্তারা জানান, ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলা এই মেলায় ফলদ, বনজ ঔষধি চারার সমাহার নিয়ে মোট ৩১টি স্টল সাজানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।