বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৬:৪০

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা 

ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১৮ জুলাই ২০২৬ (বাসস): জেলা সদরে আজ নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্নার দায়ে একটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযানকালে ঢাকা কাচ্চি বাড়ি নামের একটি রেস্টুরেন্টকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বিরিয়ানি কিনে খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন- এমন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. আনিছুজ্জামানের মালিকানাধীন ঢাকা কাচ্চি বাড়ি নামের একটি রেস্টুরেন্টে নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্নার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. মন্জুরুল আলম মালিক লার্জ ও সাধারণ সম্পাদক সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।