শিরোনাম

শেরপুর, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : শেরপুর পৌরসভার উদ্যোগে আজ পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শেরপুর পৌর শহরের চকপাঠক মহল্লায় ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়নের সমন্বিত উদ্যোগ একটি স্বাস্থ্যকর, নান্দনিক ও টেকসই শেরপুর বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।