শিরোনাম

বরিশাল, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. জিহাদ সরদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়|
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নগরীর ˆবদ্যপাড়া সি অ্যান্ড বি রোডে সোমালিয়া নামীয় ভবনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়|
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালালে মো. জিহাদ সরদার নামে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়| পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়|
গ্রেপ্তার জিহাদ সরদার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধোনা গ্রামের বাসিন্দা সবুজ সরদারের ছেলে|
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বাসস’কে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে| উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে|