শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): উদবাতুল বারী আবুকে সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ৯ সদস্যের উপদেষ্টা মণ্ডলীও ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. নীলুফা পারভীন।
পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম ভিপি। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শওকত আলী বকুল, আতাউর রহমান ছুটি, শহিদুল্লাহ রতন, মামুনুর রশিদ মজুমদার, এডভোকেট হোসেন মিয়া, মাহাবুবুর রহমান দুলাল ভিপি, রেজাউল হক আঁখি, ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী, আব্দুর রহমান, আবদুল জলিল, মুজিবুর রহমান কামাল, রায়হান রহমান হেলেন, মো. রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার ও শ্যামল কৃষ্ণ সাহা।
কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন খলিলুর রহমান বিপ্লব। আর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন- জলিশ আব্দুর রব, জামাল হোসেন, নাজমুল হক, অধ্যাপক নেছার আহাম্মেদ রাজু, রিয়াজ খান রাজু, মোর্শেদ আলম, মঞ্জুরুল আলম রুবেল, ফেরদৌস পাটোয়ারী, মো. কামাল হোসেন ও বদরুল হাসান রাব্বু।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আহাম্মেদ শোয়েব সোহেল। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন- রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ ও মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি।
কমিটিতে প্রচার সম্পাদক করা হয়েছে আবদুল্লাহ আল মামুন ভিপিকে। অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছেন- দপ্তর সম্পাদক ইকরাম হোসেন তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, প্রকাশনা বিষয়ক সম্পাদক সারজেক আলম সরকার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দাউদ আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির, ছাত্র বিষয়ক সম্পাদক আল মামুন, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু ইউসুফ পাখি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমাইয়া বিনতে হোসাইনী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শোহেব বিন আহাম্মেদ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন।
মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আবু তাহের মুহিত ও ডা. আফতাব উদ্দিন ভূঁইয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. প্রিয়ম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক কাজী মেহেদী হাসান সুমন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মেজর বদরুল আমিন সরকার, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক তাছমিনা আক্তার লিন্ডা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামসুল আলম টিপু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রানা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. হানিফ এবং তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক মোবারক হোসেন।
এছাড়া কমিটিতে সহ-কোষাধ্যক্ষ করা হয়েছে জহিরুল ইসলাম (রহমান)-কে। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন নেছার আহাম্মেদ দিপু, সাজ্জাদ মাহমুদ দিপু এবং মো. রবিউল হক শামীম। সহ-দপ্তর সম্পাদক হয়েছেন দেওয়ান সালাউদ্দিন আহাম্মেদ ও মনির হোসেন। আর সহ-প্রচার সম্পাদক হয়েছেন ফরিদ আলী।
সহ-সম্পাদক (মুক্তিযুদ্ধ বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা। সহ-সম্পাদক (ধর্ম বিষয়ক) হয়েছেন তোফাজ্জল হোসেন বেলাল, নাসির উদ্দিন নাসির এবং ডা. তৌহিদুল ইসলাম তুহিন।
সহ-সম্পাদক (আইন বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মাহাবুব খন্দকার, এডভোকেট সাখাওয়াত মিঠু এবং এডভোকেট মাহামুদা খানম শিল্পী।
সহ-সম্পাদক (মহিলা বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন আছমা আক্তার ও রেহানা রহমান। সহ-সম্পাদক (যুব বিষয়ক) ডা. খাজা মোর্শেদ মাহমুদ তুষার। সহ-সম্পাদক (স্বেচ্ছাসেবক বিষয়ক) মো. হামিদ উদ্দিন মজুমদার সুমন। সহ-সম্পাদক (ছাত্র বিষয়ক) গোলাম মুর্তুজা তপু। সহ-সম্পাদক (শ্রম বিষয়ক) কামাল হোসেন (হাসেম)। সহ-সম্পাদক (পরিবেশ বিষয়ক) জামাল আহাম্মেদ। সহ-সম্পাদক (প্রশিক্ষণ বিষয়ক) ডা. দেবাশীষ চক্রবর্তী। সহ-সম্পাদক (তথ্য ও গবেষণা বিষয়ক) মোস্তফা মজুমদার। সহ-সম্পাদক (তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক) জাকির হোসেন এবং সহ-সম্পাদক (স্থানীয় সরকার বিষয়ক) আবুল খায়ের।
কমিটির সদস্যরা হলেন- কাউসার জামান বাপ্পী, মোস্তাক মিয়া, আনোয়ার হোসেন, বদরুল আলম বাবুল, বেলায়েত হোসেন কনক, মনোয়ার হোসেন সেলিম, আব্দুল মতিন, জামাল হোসেন, এডভোকেট সেলিম হোসেন রনি, মো. জাকির হোসেন (৪নং ওয়ার্ড), আবুল হোসেন, তোফায়েল আহাম্মেদ, ফরিদ আহাম্মেদ মজুমদার, আক্তার হোসেন, আতিকুল ইসলাম, মো. হাসমত, এডভোকেট জসিম উদ্দিন শিশু, জাবেদ আহম্মেদ মজুমদার কিসলু, আব্দুল কুদ্দুস, মো. মাসুদ হোসেন, এডভোকেট এ কে এম ইকবাল কবির, গোলাম মোস্তফা বাবুল, হুমায়ন কবির, সেলিনা বেগম, কিশোর দেবনাথ, নাজিম উদ্দিন ভূইয়া আজাদ, খোকন আহাম্মেদ, সাইফ আহাম্মেদ সাইফুল, আলেক হোসেন, মাসুক মিয়া, তাজুল ইসলাম তাজু, সাদেকুল ইসলাম, মোশারফ হোসেন বাবু।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- জামাল হায়দার, এস এম সবুর বশির, জহির উদ্দিন, নাসির উদ্দিন, মো. লিটন মিয়া, জমিরুল হক জামাল, জাকির হোসেন, এনামুল কিবরিয়া রনি, শ্যামল কুমার সাহা, শাহাদাত হোসেন সাগর, মনির হোসেন, সালেহ উদ্দিন সেলিম, মো. মাহাবুবুল আলম, শাহাদাত হোসেন সানি, সফিকুল ইসলাম স্বপন, লিটন পাল, মো. আব্দুর রহিম খান, এডভোকেট মোজাদ্দেদ হোসেন আদনান, আমজাদ হোসেন মজুমদার, মাহাবুবুর রহমান, মহিবুর রহমান তুহিন, আশিকুর রহমান শিমুল, মঞ্জুরুল আলম, লেঃ কমান্ডার (অব.) শাহজাহান মজুমদার, অধ্যাপক বেল্লাল হোসেন, সোহেল মজুমদার, গোলাম মো. হুমায়ন কবির, মো. হানিফ, মো. সাইফুল ইসলাম, আমজাদ হোসেন মজুমদার জিহাদ ও মো. শাহাজান।