শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন।
আজ বুধবার পরিদর্শনকালে সার্ক মহাসচিবকে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ এবং সার্ক সচিবালয়ের পরিচালক মো. ওয়াসিম শাহজাদ চৌধুরীসহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন।
মহাসচিব গোলাম সারওয়ার উপস্থিত সকলের সঙ্গে এ সময় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি বৃক্ষ রোপন করেন।