শিরোনাম

সুনামগঞ্জ, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কৃষির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্ভাবনা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের বিষয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিনার বিভিন্ন জাত পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে শহরের হাসান নগর এলাকায় সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের হলরুমে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান মানিক শিক্ষার্থীদের বিনা বিভিন্ন জাত নিয়ে বিস্তারিত আলোচনা ও চাষাবাদের বিষয়ে দিকনির্দেশনা দেন।
আলোচনা শেষে বিনা উপকেন্দ্রের লেবুর বাগানসহ বিনার বিভিন্ন জাতের নতুন ধান বীজ সম্পর্কে মাঠ পরিদর্শন করে শিক্ষার্থীদের নতুন বীজ সম্পর্কে অবগত করা হয়।
মাঠ পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানায়, বাংলাদেশের কৃষিতে অনেক নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। পাশাপাশি বিনা বিভিন্ন ধরনের নতুন জাত আবিষ্কার করছে যা বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তরুণরা অনেকেই এই নতুন জাত সম্পর্কে অজানা তরুণদের মধ্যে এই জাতের সম্ভাবনা জানিয়ে দিতে পারলে আগামী বাংলাদেশ কৃষি নির্ভর হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মো.উজ্জল মিয়া, প্রভাষক মান্নাফ আহম্মেদ মুন্না,অতিথি শিক্ষক রেজওয়ানা জেবিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।