বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৯:৪৩

প্রবীণ নাগরিকদের সেবা ও কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

পিরোজপুরে প্রবীণ নাগরিকদের দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পিরোজপুর, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এবং আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই মল্লিক। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও কো-অর্ডিনেটর মইনুল আহসান মুন্ন।

বক্তারা বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেবা প্রাপ্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবীণবান্ধব সেবা সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।