শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৪ জুলাই, (বাসস) : জেলা কারাগারে নারী বন্দীদের সেলাই এবং পুরুষ বন্দীদের বৈদ্যুতিক কাজ বিষয়ক প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেলা কারাগার পরিদর্শন শেষে নারী বন্দীদের সেলাই এবং পুরুষ বন্দীদের বৈদ্যুতিক কাজ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউর করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ, জেলা সমাজসেবা অদিদপ্তরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন।
জেলা প্রশাসক বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ বন্দীদের দক্ষতা উন্নয়ন, আত্নকর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি এবং মুক্তি লাভের পর সমাজে তাদের মর্যাদাপুর্ণভাবে পুনর্বাসনের সহায়ক হবে।