শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে চট্টগ্রাম বোর্ড ব্যতীত দেশের অন্যান্য সকল সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
আজ রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড- ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাসমূহ ব্যতীত) আওতাধীন সকল জেলার পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার)-এর এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।