শিরোনাম

ভোলা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা.শামীম রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ভোলা জেলা বিএনপির সদস্য সচীব মো. রাসুল আলম'সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন জীবনযাত্রা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।