শিরোনাম

বরগুনা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তাছলিমা আক্তার। সভায় কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।
জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, জেলায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান অব্যাহত আছে। তিনি হাম, ডেংগু ও জলাবদ্ধতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত- ই- খুদা, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক এ.এস.এম কাসেম, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ইসলামি আন্দোলনের সেক্রেটারি আবদুর শাকুর, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল প্রমুখ।