বাসস
  ১২ জুলাই ২০২৬, ২০:০৩

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

শেরপুর, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,  পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব  এ. বি. এম. মামুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা। 

সভায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।