শিরোনাম

ঝালকাঠি, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ‘সমতা’ পেনশন স্কিম চালু করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ‘সমতা’ পেনশন স্কিমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
এ সময় বক্তারা বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে নেওয়া এ উদ্যোগ তাদের অবসর-পরবর্তী জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।