শিরোনাম

রাজবাড়ী, ১২ জুলাই, বাসস (২০২৬) : জেলায় মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
সভায় বক্তারা মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ছাড়াও চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতি প্রতি নিয়ত খোঁজ খবর রাখার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. শেখ আব্দুল হান্নান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, সহকারী কমিশনার ড. আশিক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন।