বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৭:২৭

নওগাঁয় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি : বাসস

নওগাঁ, ১১ জুলাই ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে।

আজ শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। 

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর ই-আলম সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজি, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।